[ খেলা ]
রিয়াদ ইস্যুতে যা বললেন পাপন
ছবি: সংগৃহীত
চলতি বছরের মার্চে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর মাঝে তিন সিরিজেই দলের বাইরে ছিলেন। ফলে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে তার দল পাওয়া নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে জোড়ালো গুঞ্জন।
এ বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন ‘আমার জন্য এটা বলা কঠিন। আমি জানি না। এটা ওদের সাথে কথা না বলে আমি বলতে পারবো না। নির্বাচকদের সাথে কথা না বলে বলা কঠিন।’
সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ খেলেননি। যদি খেলতেন তাহলে দল পাওয়ার বিষয়ে বলতে পারতেন। পাপন আরো বলেন ‘জানি না। এই (আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ) সিরিজটা খেলতো যদি আত্মবিশ্বাসের সাথে বলতে পারতাম। যেহেতু সে সিরিজটাতে ছিল না, সেজন্য...ও তো খেলে শুধু ওয়ানডে। শুধু ওয়ানডে খেলেতো...ওখানটায় দেখতে হবে কোথায়।’
.png)
তিনি জানান ‘আসতে পারে বা আসবে না এসব চিন্তা ভাবনা আমরা করছি না। পারফরম্যান্স না দেখে এটা বলে দেওয়া যে ও খেলবে এটাও সম্ভব না। আসলে এটা বলার আমার পক্ষে কঠিন।'
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!