[ আন্তর্জাতিক ]
ট্রাম্পের নির্বাচনী বিপর্যয়ের প্রভাব নিয়ে আলোচনায় বসছে জি৭
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে আলোচনায় বসছেন জি৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা।
সোমবার (৯ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক গুরুত্ব পাবে।
রয়টার্স জানিয়েছে, নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক নীতিতে কোনো পরিবর্তন আসে কি না, তা বোঝার চেষ্টা করবেন ইউরোপীয় মিত্ররা।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অংশ নেবেন। ইউক্রেনের নিরাপত্তা, রাশিয়ার সামরিক তৎপরতা এবং শীতকালে দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা নিয়েও আলোচনা হবে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানো এবং দক্ষিণ লেবাননে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মন্ত্রীরা আলোচনা করতে পারেন।
সূত্র: রয়টার্স।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!