ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪, ৯ নভেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা এবং বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। আরেকটি জাহাজেও বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করায় ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দেওয়া হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেলেও সেগুলো যুক্তরাষ্ট্রের হামলা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম। তবে শক্তিশালী চুক্তি না হলে পরিস্থিতি আবারও জটিল হতে পারে।

সূত্র: রয়টার্স, এপি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!