রোববার জিম্বাবুয়ের হারারেতে জিম আফ্রো টি-১০ লিগে গ্রুপ পর্বের ম্যাচে স্যাম্প আর্মিদের মুখোমুখি হয় জোহানেসবার্গ বাফেলোজ। এ ৭ উইকেটের পরাজয় দেখতে হয়েছে বাংলাদেশি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমদের।
স্যাম্প আর্মির বিপক্ষে ম্যাচ খেলতে নেমে ১৩ বলে ১৬ রান করেন মুশি। তার এমন ব্যাটিংয়ের দিন জেতেনি তার দল জোহানেসবার্গ বাফেলোজও।
.png)
চলতি আসরে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৯৬ রান সংগ্রহ করে জোহানেসবার্গ বাফেলোজ। তবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্যাম্প আর্মি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বাফেলোজ প্রথম বলেই রানআউটে উইল স্মিথকে হারায়। আরেক ওপেনার টম ব্যান্টনের আউটের পর চতুর্থ ওভারে নামেন মুশফিক। ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকা মুশফিক খুব একটা বেশি চড়াও হতে পারেননি।
অবশ্য মুশফিকের ১৩ বলে অপরাজিত ১৬ তার দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ১৭ বলে ২৩ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।