ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোর আল নাসরের মুখোমুখি হচ্ছে নেইমারের পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ২৪ জুলাই ২০২৩
রোনালদোর আল নাসরের মুখোমুখি হচ্ছে নেইমারের পিএসজি
ছবি: সংগৃহীত

এ বছরের জানুয়ারিতে পিএসজি বনাম সৌদি আরবের দুই ক্লাব আল নাসর এবং আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াদ একাদশের দ্বৈরথের সাক্ষী হয়েছিল বিশ্ব। যেখানে সব ছাপিয়ে আলোচনায় ছিল বর্তমান সময়ের সেরা তারকা পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসি লড়াই। আদতে প্রীতি ম্যাচ হলেও লড়াইটি ঘিরে দর্শক উম্মাদনাও ছিল আকাশচুম্বী। 

আবারো পিএসজির মুখোমুখি হচ্ছে রোনালদোর ক্লাব। তবে এবার শুধু আল নাসরই খেলবে ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে। এছাড়া দেখা যাবে না মেসি-রোনালদোর দ্বৈরথও। আগামীকাল মাঠে নামছে দুই দল। ম্যাচটি শুরু হবে বিকাল ৪টা ২০ মিনিটে।

এ দিকে নতুন ক্লাবের সঙ্গে এই মুহুর্তে জাপানে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রি-সিজন ট্যুরের অংশ হিসেবে সেখানে দুটি ম্যাচে অংশ নেবেন। ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি পর অন্যটিতে ম্যাচটি লড়াই করবেন চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলানের বিপক্ষে। ম্যাচের পাশাপাশি, এশিয়ান ফুটবলপ্রেমীদের জন্য আরো বেশকিছু ইভেন্টে অংশ নেবেন রোনালদোরা।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!