[ খেলা ]
সাফের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ
ফাইল ছবি
বাংলাদেশ ও ভারত দুই দেশ দুই গ্রুপে থাকায় সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে দেখা হয়নি। দুই দেশ সেমিফাইনালে উঠলেও প্রতিপক্ষ ছিল ভিন্ন। একদিকে বাংলাদেশ খেলেছিল কুয়েতের বিপক্ষে, ভারতের প্রতিপক্ষ ছিল লেবানন।
সিনিয়র সাফে দেখা না হলেও কিশোরদের সাফের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। আগামী ১ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ শুরু হবে। 'এ' গ্রুপে খেলবে বাংলাদেশ, ভারত ও নেপাল।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় বাংলাদেশ ও ভারত এবং সন্ধ্যা ৭ টায় পাকিস্তান ও ভুটান মুখোমুখি হবে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে ৩ সেপ্টেম্বর। ৭ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১০ সেপ্টেম্বর ফাইনাল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!