ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জানা গেল মিয়ামির অধিনায়ক হবেন যিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২১, ২৫ জুলাই ২০২৩
জানা গেল মিয়ামির অধিনায়ক হবেন যিনি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ইতোমধ্যে দারুণ এক অভিষেকও হয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের। এবার সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকেই অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

গত ২২ জুলাই  ক্লাবটির ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামে অভিষেক হয় মেসির। ওই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক।  খেলার ৫৪ মিনিটে মাঠে নামেন ফুটবল রাজ্যের অন্যতম সেরা এই ক্রীড়াবিদ। তার পায়ের জাদুতে জয় দেখে মিয়ামি।  

ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে নাটকীয় জয় পায় মিয়ামি। এই জয়ে টানা ১১ ম্যাচে জয়খরা কাটে ক্লাবটির। এই জয়ের মূল নায়ক খোদ মেসি। ম্যাচের ৯৪তম মিনিটে চোখ ধাঁধানো ফ্রি-কিকে মায়ামিকে উদ্ধার করেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

Advertisement

অভিষেক ম্যাচে দলকে জেতানোর পর এবার ফুটবল জাদুকরকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। এবার মেসির কাঁধেই দলের দায়িত্ব দিতে যাচ্ছে মায়ামি।

মিয়ামির নিয়মিত অধিনায়ক ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্রেগর পায়ে চোঁট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠে বাইরে থাকায় প্রশ্ন উঠেছে কে হনে অধিনায়ক। তখনই আসে মেসির নাম।  এরপরই মূলত মেসিকে অধিনায়ক করার সিদ্ধান্তে পৌঁছায় ক্লাবটি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!