মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় আসরের চতুর্থ দিনের তৃতীয় ম্যাচে বুলাওয়ের মুখোমুখি হবে জোহানেসবার্গ। স্বাভাবকিভাবেই বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য দিনটি উপভোগের।
জিম্বাবুয়ের এই লিগে অভিষেক ম্যাচ থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুশফিক। তাছাড়া দলটির তারকা ক্রিকেটারদেরও একজন এই উইকেটরক্ষক-ব্যাটার। ফলে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার চ্যালেঞ্জ থাকছে এই অভিজ্ঞ ব্যাটারের জন্য।
.png)
অন্যদিকে শুরু থেকেই বল হাতে আগুন ঝরাচ্ছেন তাসকিন আহমেদ। এই পেসার প্রথম দিনেই দুই ম্যাচে নিয়েছিলেন ৪ উকেট। যেখানে দ্বিতীয় ম্যাচেই তার শিকার ছিল ৩টি। সবমিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৬ উইকেট পেয়েছেন ঢাকা এক্সপ্রেস।
এদিকে বুলাওয়ে-জোহানেসবার্গের লড়াইয়ে অবশ্য কিছুটা হলেও এগিয়ে থাকবে বুলাওয়ে। কেননা এরই মধ্যে ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছেন তাসকিনরা। অন্যদিকে ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান মুশফিকদের।