ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শ্রীলংকান লিগে যাচ্ছেন না তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫, ২৬ জুলাই ২০২৩
শ্রীলংকান লিগে যাচ্ছেন না তাসকিন
তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

কদিন আগেই লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে প্রস্তাব পেয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। টুর্নামেন্টে ডাম্বুলা অরার হয়ে খেলার সুযোগ এসেছিল তার। কিন্তু বিসিবি ছাড়পত্র না দেওয়ায় টুর্নামেন্টটিতে যাওয়া হচ্ছে না এ স্পিডস্টারের।

বর্তমানে জিম্বাবুয়ের জিম আফ্রো টি-১০ লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে মাঠ মাতাচ্ছেন তাসকিন। টুর্নামেন্টের শুরু থেকেই বল হাতে গতির ঝড় তুলছেন তিনি। এরই মধ্যে এলপিএল থেকে প্রস্তাব পেয়েছিলেন ঢাকা এক্সপ্রেস।

অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায় টি-১০ লিগ শেষ করে বিশ্রামে থাকুক তাসকিন। সেই চিন্তা করেই এই পেসারকে ছাড়পত্র দিচ্ছে না বিসিবি। 

Advertisement

জানা গেছে, পুরো টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন তাসকিন। কিন্তু সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। ফলে আরো একটি লিগে খেলা হচ্ছে না তাসকিনের।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএলের এবারের আসর। শুরুর সময়টাতে বাংলাদেশ দলের খেলা না থাকলেও, এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প চলবে। জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তবে ফ্র্যাঞ্চাইজি আসরটির জন্য ছাড়পত্র পেয়েছেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়রা। তবে সেখানে খেলার ডাক পেলেও আরেক পেসার শরীফুল ইসলাম ছাড়পত্রের জন্য আবেদন করেননি। 

এর আগের বছরই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পেয়েছিলেন তাসকিন। পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএলেও ডাক পান তিনি। মুলতান সুলতান এবং লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব ছিল তার। তবে জাতীয় দল ও নিজেকে চোটমুক্ত রাখতে তাসকিন সব টুর্নামেন্টকে না করে দিয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!