মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাতে ভ্যানকুভার নাইটসের বিপক্ষে মাঠে নামে মন্ট্রিয়েল টাইগার্স। এ ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে ভ্যানকুভার। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে জিতেছে মন্ট্রিয়েল।
এদিন দল জিতলেও ব্যাট-বলে বাজে পারফর্ম করেছেন সাকিব। ভ্যানকুভারের বিপক্ষে শুরুতে বল হাতে ৪ ওভারে ৪১ রান খরচ করেন। বিনিময়ে নিতে পারেননি কোনো উইকেটও। পরে ব্যাট হাতে ৮ বলে ১২ রান করেই সাজঘরে ফেরেন এ অলরাউন্ডার।
ভ্যানকুভারের জবাবে মন্ট্রিয়লের দুই ওপেনারই দলীয় ২ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন। ওয়ানডাউনে খেলতে নামা সাকিব ফিরে যান দলীয় ২১ রানে। ৮ বলের ইনিংসে ২টি চার হাঁকান তিনি। দিলপ্রিত সিং ২১ রানে রানআউট হন। এরপর শেরফান রাদারফোর্ড ও দিপেন্দ্র সিংয়ের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে মন্ট্রিয়েল।
.png)
ম্যাচসেরা হওয়া রাদারফোর্ড ৫৩ বলে ৮৪ ও দিপেন্দ্র ২২ বলে ২২ রান করেন। ভ্যানকুভারের হয়ে ২টি উইকেট নেন ফ্যাবিয়ান অ্যালেন। একটি উইকেট পান রুবেন ট্রাম্পেলম্যান।