শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত সাকিব আল হাসান। ফলে দেশের শিশুদের পানিতে ডুবে মৃত্যু রোধে নতুন প্রচারণায় নেমেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
মঙ্গলবার দুপুরে ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুকে পেইজে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে কয়েকজন শিশুদের সঙ্গে নিয়ে সচেতনমূলক বার্তা দিচ্ছেন সাকিভ।
.png)
সাকিব বলেন, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো পানিতে ডোবা। প্রতিবছর এদেশে পানিতে ডুবে ১৪ হাজার শিশুর মৃত্যু হয়। তাই ‘বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস’ উপলক্ষে এই অকাল মৃত্যু প্রতিরোধে সকল বাবা-মা ও কমিউনিটিকে সতর্ক হবার আহ্বান জানাচ্ছি।
এভাবে শিশুমৃত্যু এড়াতে সাকিব চারটি পরামর্শ দিয়েছেন, ‘ছোট শিশুদের নজরে রাখা বিশেষ করে যখন তারা পানির আশেপাশে থাকে, উন্মুক্ত জলাশয়ের চারপাশে বেড়া দেওয়া এবং পানির যেকোনো বড় পাত্র ঢেকে রাখা। পাশাপাশি সন্তানের বয়স ৬ বছর হলেই তাদের সাঁতার শেখাতে হবে।’
বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ড. বারদান জাং রানা বলেন, এমন একটি বিশ্বে যেখানে ডুবে যাওয়ার ঝুঁকি যে কাউকে গ্রাস করতে পারে, সেখানে আমাদের প্রত্যেকের জন্য পানি সংক্রান্ত দুর্ঘটনা হতে সুরক্ষার দায়িত্ব নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ । আসুন আমরা হাত মেলাই, একে অপরকে ক্ষমতায়ন করি এবং এমন একটি বিশ্ব গড়ার চেষ্টা করি যেখানে প্রতিটি জীবন এই প্রতিরোধযোগ্য দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকবে।