বুধবার (২৬ই জলাই) শরিফুলকে নিয়ে কলম্বো স্ট্রাইকার্স নিজেদের অফিশিয়াল ফেসবুকে পোস্ট দেয়। তবে বর্তমানে দেশে রয়েছেন শরিফুল। ধারণা করা হচ্ছে আগামী দুই- একদিনের মধ্যেই বাংলাদেশি এ পেসার শ্রীলংকার উদ্দেশ্যে উড়াল দিবেন।
এর আগে, লংকান লিগে দল পেয়েছেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন। তবে এর মধ্যে লংকান লিগে যোগ দিতে দেশে ছেড়েছেন বাংলাদেশি মিথুন। অন্যদিকে জি-২০ খেলতে কানাডায় আছেন সাকিব। সেখান থেকে সরাসরি লংকান লিগে যোগ দেবেন বাংলাদেশি এই অলরাউন্ডার।
.png)
বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসে খেলবেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। তাকেও অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। তবে ছাড়পত্র পাননি তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায় টি-টেন টুর্নামেন্ট শেষ করে বিশ্রামে থাকুক তাসকিন। সেই চিন্তা করেই এই পেসারকে বিসিবি ছাড়পত্র দিচ্ছে না।