বুধবার আর্জেন্টিনার লিওনেল আন্দ্রেস মেসি কমপ্লেক্সে প্রীতি ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৫ দল। যেখানে প্যারাগুয়কে ৬-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে দিয়েছে জুনিয়র আলবিসেলেস্তেরা।
এ ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলের পক্ষে সর্বোচ্চ দুই গোল করে দিয়েগো ফ্লেইটেস এবং হুয়ান ভিল্লোর্দো।
প্যারাগুয়ের যুবাদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ করে নিজেদের প্রথম গোল আদায় করে নেয় তারা। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন দিয়েগো ফ্লেইটেস।
.png)
দ্বিতীয়ার্ধেও প্যারাগুয়ের বিপক্ষে দাপট ধরে রাখে আর্জেন্টিনার যুবারা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার হয়ে গোল করেন সান্তিনিও ভিওলাজ, ফিলিপ এসকুইভিল এবং হুয়ান ভিল্লোর্দো।