ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্যারিস অলিম্পিকে আমন্ত্রণ পায়নি রাশিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫০, ২৭ জুলাই ২০২৩
প্যারিস অলিম্পিকে আমন্ত্রণ পায়নি রাশিয়া
ছবি- সংগৃহীত

আগামী ২০২৪ সালের জুলাইয়ে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। তার এক বছর আগেই সদস্য দেশগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। সেই ধারাবাহিকতায় ২০৩টি দেশ আমন্ত্রণ পেলেও বঞ্চিত রয়েছে রাশিয়া ও বেলারুশ।

মূলত, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর কারণে রাশিয়াকে আমন্ত্রণ জানায়নি অলিম্পিক কমিটি। একই সঙ্গে রাশিয়াকে সহযোগিতার জন্য বেলারুশকে আমন্ত্রণ জানায়নি অলিম্পিক।

জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই আইওসি জানিয়েছিল, রাশিয়া ও বেলারুশকে প্যারিস অলিম্পিকে ডাকা হবে না। দেশ দুইটি অংশ নিতে না পারলেও তাদের ক্রীড়াবিদদের জন্য অলিম্পিকের দরজা খোলা রাখা হয়েছে। রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদেরা অলিম্পিক পতাকার অধীনে খেলতে পারবেন।

Advertisement

প্যারিস অলিম্পিক নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, ‘ফ্রান্স প্রস্তুত, নিশ্চিতভাবে নির্ধারিত সময়েও প্রস্তুত থাকবে। আমাদের এখন প্রচুর প্রস্তুতি আর প্রচুর কাজ। যেকোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ পেশাদারির সঙ্গে আমরা প্রস্তুত থাকব।’

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বিস্ময়কর ও মনোমুগ্ধকর হবে উল্লেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট আরো বলেন, ‘এটা ফ্রান্স, যেটি নিজের জন্য গর্বিত। এই ফ্রান্স জ্বলজ্বল করে। এই ফ্রান্স বিশ্বকে স্বাগত জানায়। ফ্রান্স খুব বড় কিছু করতে পারার সক্ষমতা এবং ক্রীড়াবিদদের নিয়ে বিস্ময়কর ও মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠান দেখাবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!