ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তাসকিনের বাইরের লিগে খেলার বিষয়ে যা বলল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ২৭ জুলাই ২০২৩
তাসকিনের বাইরের লিগে খেলার বিষয়ে যা বলল বিসিবি
ছবি: সংগ্রহীত

বর্তমানে জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। দেশের হয়ে ভালো পারফরমেন্সে করার কারণে নানা সময়ে দেশের বাইরের লিগ খেলার আমন্ত্রণ পান বাংলাদেশি এই তারকা। এর আগে আইপিএল, পিএসএল, কাউন্টির পর এবার পেলেন লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার অফার। তবে তার দেশের বাইরের লিগ খেলাটা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওপর।

এবার তাসকিনের বাইরের লিগ খেলার বিষয়ে মুখ খুলেছে বিসিবি। আপাতত এশিয়া কাপ ও বিশ্বকাপ কারণে বাংলাদেশি এই পেসারকে বাইরের লিতের জন্য ছাড়ছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মিরপুরে তাসকিনের বিষয়ে বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন বলেন 'এলপিএলে তাসকিনের বিষয়টা বিবেচনাধীন আছে। ক্রিকেটে তার সাম্প্রতিক যে অংশগ্রহণ ও ওয়ার্কলোড বিবেচনা করে তাসকিনের বিষয়টাকে আমরা ভিন্নভাবে চিন্তা করছি।'

Advertisement

তিনি আরো বলেন 'আপনারা জানেন যে এর আগে আমাদের একটা পলিসি ছিল সর্বোচ্চ দুইটা ফ্র্যাঞ্চাইজি লিগে আমরা অনুমতি দিব। কিন্তু এখন যেভাবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বাড়ছে তাতে ওয়ার্কলোডটাকে বিবেচনা করছি। টুর্নামেন্টের সংখ্যার চেয়ে ওয়ার্কলোডকেই বেশি বিবেচনা করছি।'

নিজাম জানান, 'আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য যে ওয়ার্কলোডটা প্রয়োজন সবকিছু বিবেচনা করে, পাশাপাশি ভবিষ্যৎ সূচিও আরেকটা বিবেচনার বিষয়। সব আমলে নিয়েই আমরা অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।'

জানা গেছে ২৯ জুলাই থেকে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড নিয়ে ক্যাম্প শুরু হলেও কয়েক ম্যাচের জন্য ছাড় পাচ্ছেন হৃদয়-শরিফুলও। তবে তাসকিনকে অনাপত্তিপত্র দিচ্ছে না বিসিবি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!