ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে জাতীয় সংগীত গায় না যুক্তরাষ্ট্রের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২০, ২৮ জুলাই ২০২৩
যে কারণে জাতীয় সংগীত গায় না যুক্তরাষ্ট্রের ফুটবলাররা
ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনে পর্দা উঠেছে নারী ফুটবল বিশ্বকাপের। যেখানে গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১-১ গোলের ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। তবে ভিন্ন একটি কারণে আলোচনায় উঠে এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস। এ ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সংগীত গাননি আমেরিকার ৬ নারী ফুটবলার।

মূলত দেশটিতে সামাজিক বৈষম্যের রিরুদ্ধে প্রতিবাদ জানাতেই জাতীয় সংগীত গাননি যুক্তরাষ্ট্রের ৬ নারী ফুটবলার। স্বাভাবিকভাবেই নানাদিক থেকে সমালোচনা দেয়ে আসছে তাদের দিকে। তবে চেক বংশোদ্ভূত দেশটির টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা তাদের পাশে দাঁড়িয়েছেন।

Advertisement

ছবি- সংগৃহীত

মাঠে নামার আগে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল দেশটির ডিফেন্ডার নাওমি গিরমাকে। তবে বিষয়টি নিয়ে পরিস্কার কোনো মন্তব্য করেননি তিনি। তার ভাষ্যে, ‘মাঠে নামা মানে তো ম্যাচের প্রস্তুতি নিয়েই নামা। কিন্তু সেটাই মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল না।’

তবে খেলোয়াড়দের এই নীরব প্রতিবাদকে ‘লজ্জা’র এবং ‘অসম্মানজনক’ বলছেন অনেকেই। সবচেয়ে কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান সংবাদকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব মেগান কেলি। 

যুক্তরাষ্ট্র দল মাঠে নামার আগে কেলি বলেছিলেন, খেলোয়াড়দের আচরণে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এবারই প্রথম নয়, এর আগে ২০১৬ সালে জাতীয় সংগীত না গেয়ে হাঁটু গেড়ে বসে বিতর্কের জন্ম দিয়েছিলেন দেশটির কিংবদন্তি নারী ফুটবলার মেগান র‌্যাপিনো। এরপর ২০২১ সালে টোকিও অলিম্পিকে জাপান অলিম্পিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাঁটু গেড়ে প্রতিবাদ জানান যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। সেবার পুরুষ দলের সঙ্গে বেতন বৈষম্য নিয়ে প্রতিবাদ জানিয়েছিল তারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!