[ খেলা ]
যেমন হতে পারে এশিয়া কাপের ক্যাম্প
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র শুক্রবার জানিয়েছে, পাকিস্তান ও শ্রীলংকায় অনুষ্ঠেয় এশিয়া কাপে বাংলাদেশের ২১-২২ সদস্যের একটি স্কোয়াড যাবে। আগামী মাসের প্রথম সপ্তাহেই দলটির প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি কাটিয়ে ফিরবেন। এরপর ৬ আগস্টের মধ্যে নির্বাচকরা এশিয়া কাপের জন্য টাইগারদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন।
যেহেতু ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ফিটনেস নিয়ে শঙ্কা রয়েছে, তাই স্কোয়াডে বাড়তি একজন ওপেনার রাখার সম্ভাবনা জোরালো। সেই লড়াইয়ে আছেন রনি তালুকদার ও নাঈম শেখ।
শুরুর একাদশের সাত নম্বর পজিশন নিয়েও দুশ্চিন্তা কম নেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। সাম্প্রতিক সময়ে আফিফ হোসেনের ওপর নির্ভর করা হলেও দেখা মিলতে পারে চমকের। সেই তালিকায় আছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ।
.png)
আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্পের আগে একটি ফিটনেস ক্যাম্পও আয়োজন করবে বিসিবি। সেটা আগামী ৩১ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে প্রায় ৩০ জন ক্রিকেটার থাকতে পারেন।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!