ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপ্পের জন্য রিয়ালের কাছে যে দাম চায় পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১১, ২৮ জুলাই ২০২৩
এমবাপ্পের জন্য রিয়ালের কাছে যে দাম চায় পিএসজি
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের জন্য ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। তবে এমবাপ্পে সৌদি লিগে যাবেন না। প্যারিসে আসা আল হিলালের প্রতিনিধি দলের সঙ্গে দেখাও করেননি তিনি।

কারণ পিএসজি স্ট্রাইকার রিয়ালে যোগ দিতে চান। উপায় না দেখে পিএসজি এখন রিয়ালের কাছে এমবাপ্পের জন্য ২৫০ মিলিয়ন ইউরো দাবি করছে। 

তবে রিয়াল মাদ্রিদ অত অর্থ দিয়ে ফ্রান্স স্ট্রাইকার এমবাপ্পেকে কিনতে আগ্রহী নয়। তারাও অনেকটা পরিষ্কার করে দিয়েছে, এক বছর চুক্তি আছে এমন কারো জন্য তারা ২৫০ মিলিয়ন ইউরো খরচ করবে না। 

Advertisement

সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, রিয়াল মাদ্রিদ চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার খুব কাছে আছে। হয় তারা মোটা অঙ্কের অর্থে এমবাপ্পেকে কিনবে নয়তো আরও এক বছর এমবাপ্পের জন্য অপেক্ষা করবে।

সংবাদ মাধ্যম দাবি করেছে, রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত ২০০ মিলিয়নের বেশি অর্থ দিয়ে এমবাপ্পেকে কিনতে রাজি হতে পারে। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি ২২২ মিলিয়নের (নেইমারকে কিনেছিল পিএসজি) দলবদলের রেকর্ড ভাঙা দাম চান। রিয়াল ২৩০ মিলিয়ন ইউরো দিলে রাজি হয়ে যেতে পারেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!