[ খেলা ]
ক্রিকেট ছাড়তে পারেন ভুবনেশ্বর!
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে পারেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। শুধু দেশের ক্রিকেট নয়, ঘরোয়া ক্রিকেটেও ছাড়তে পারেন তিনি। ছেড়ে দিতে পারেন সব ধরনের ক্রিকেট। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ‘ভারতীয় ক্রিকেটার’ শব্দদ্বয় মুছে ফেলায় তার অবসরের গুঞ্জন বেরিয়েছে।
বর্তমান ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি। কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার ভরসা পাচ্ছেন না ডানহাতি এই সুইং বোলার।
ভারতের হয়ে তিন ফরম্যাট খেলে ২৯৪ আন্তর্জাতিক উইকেট নিয়েছেন তিনি। ২০২২ সালের জানুয়ারিতে খেলেছেন শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। গত নভেম্বরে খেলেছেন শেষ আন্তর্জাতিক টি-২০।
.png)
ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে জায়গা পাননি তিনি। চলতি বছর ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপেও তার জায়গা পাওয়ার সম্ভাবনা একেবারেই কম।
আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে ভারতের। ওই সিরিজ খেলে অবসর ঘোষণা করতে পারেন ভুবনেশ্বর। আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর বললেও ইনজুরি ঠিক করে আইপিএল খেলে যেতে পারেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভারতীয় ক্রিকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!