ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জিপিএ-৫ পেয়েছেন ফুটবলার মিতু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪১, ২৮ জুলাই ২০২৩
জিপিএ-৫ পেয়েছেন ফুটবলার মিতু
ছবি: সংগৃহীত

ফুটবল খেলার মতো পড়ালেখাতেও চ্যাম্পিয়ন অ-১৭ নারী ফুটবলার নুসরাত জাহান মিতু। শুক্রবার প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফল। সেখানেই মিতু পেয়েছেন জিপিএ-৫। পঞ্চগড়ের বোদা উপজেলার এক বিদ্যালয় থেকে তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

শুক্রবার বাফুফের ক্যাম্প থেকেই বেশ উচ্ছ্বাস প্রকাশ করলেন এই ফুটবলার,‘আমি ভোকেশনাল (কারিগরি) থেকে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা ভালোই হয়েছিল ফলে আশা ছিল জিপিএ ফাইভের। ’ 

বাংলাদেশ অ-১৭ নারী ফুটবল দল এপ্রিলে সিঙ্গাপুরে এএফসি বাছাই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। সেই টুর্নামেন্টে খেলেছেন মিতু। ঢাকায় অনুষ্ঠিত জুনিয়র নারী সাফেও খেলেছেন। বাংলাদেশ সিনিয়র দলে খেলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে চান এই ফুটবলার,‘পড়াশোনা ও খেলাধূলা এক সঙ্গে চালানো কষ্ট এরপরও আমার প্রচেষ্টা রয়েছে দু’টাই চালিয়ে যাওয়ার।’

Advertisement

বাফুফের ক্যাম্পে থাকা ৭ জন ফুটবলার এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ৭ জনের মধ্যে চার জন কৃতকার্য হয়েছেন। মিতুর মতো জিপিএ ফাইভ না পেলেও স্বর্ণা রাণী মন্ডল এবং সাথী বিশ্বাস যথাক্রমে ৪.৬১ ও ৪.২৮ জিপিএ পেয়েছেন। ইতি রাণী পেয়েছেন ৩.৭২। ঐশি, যুথি ও স্বপান রাণী কৃতকার্য হতে পারেননি। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!