ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফ্রান্সের বিপক্ষে নামছে ব্রাজিল, যেভাবে দেখবেন খেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৯, ২৮ জুলাই ২০২৩
ফ্রান্সের বিপক্ষে নামছে ব্রাজিল, যেভাবে দেখবেন খেলা
ফাইল ছবি

চলমান নারী ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে নামছে ব্রাজিল। শনিবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সানকর্প স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে জয় পেয়েছিল সেলেসাও মেয়েরা। 

গত ২০ জুলাই থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে শুরু হয়েছে এবারের নারী ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপে ব্রাজিল পুরুষ দল পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও নারী বিশ্বকাপের শিরোপা এখন পর্যন্ত একবারও নিজেদের করে নিতে পারেনি। এবার সেই দুঃখ ঘোচাতে বদ্ধপরিকর তারা। 

চলমান নারী বিশ্বকাপে ব্রাজিল ‘এফ’ গ্রুপে রয়েছে। যেখানে বাকি তিনটি দল হলো ফ্রান্স, জ্যামাইকা এবং পানামা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করে সেলেসাও নারীরা।

Advertisement

নারীদের ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫ নম্বরে রয়েছে ফ্রান্স, অন্যদিকে ব্রাজিলের অবস্থান ৮ নম্বরে। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। ব্রাজিল-ফ্রান্সের ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!