ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গোল না পেয়ে রোনালদো বললেন ‘কঠিন ম্যাচ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ২৯ জুলাই ২০২৩
গোল না পেয়ে রোনালদো বললেন ‘কঠিন ম্যাচ’
ছবি- সংগৃহীত

ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় শুরু করেছে সৌদি লিগ। যার শুরুটা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরে। এরপর একে একে সৌদি ক্লাবে পাড়ি দিয়েছেন করিম বেনজেমা, রিয়াদ মাহরেজ ও লিভারপুলের সাবেক অধিনায়ক জর্ডান হেন্ডারসনের মতো বড় তারকারা।

নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ খেলতে জাপানে রয়েছে সৌদি ক্লাবগুলো। দিন চারেক আগে পিএসজির মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচটি গোল শূন্য ড্র করেছেন রোনালদেরা। এ ম্যাচে পর্তুগিজ উইঙ্গারের পুরোনো রূপই দেখা গেছে। 

অবশ্য শুক্রবারের ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি রোনালদো। লিগের নতুন মৌসুম শুরুর আগে গত রাতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে আল নাসর। প্রতিপক্ষ ছিল আল শাবাব।

Advertisement

যদিও শাবাবের বিপক্ষে একাদশে ছিলেন না রোনালদো। ৩৮ বছর বয়সী তারকা মাঠে নামেন ৬২ মিনিটে। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও জালের দেখা পাননি, দলকে এনে দিতে পারেননি জয়। অবশ্য পুরো ম্যাচে বল দখল, গোলের লক্ষ্যে শট, পাসে এগিয়ে ছিল আল শাবাব। 

ড্র করলেও হতাশ নন রোনালদো। লড়াই জারি রাখতে চান তিনি। ম্যাচ শেষে ফেসবুকে নিজের দুটি ম্যাচের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গ্রুপ পর্বে কঠিন প্রথম ম্যাচ! আরো দুই ম্যাচ আছে। আমরা লড়াই জারি রাখব।’

প্রসঙ্গত, এই টুর্নামেন্টে আল নাসর পরের ম্যাচ খেলবে মোনাস্তিরের বিপক্ষে। রোনালদোরা সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করবে ১৪ আগস্ট, ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!