ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যুবরাজের ব্যাটে ছয় ছক্কা হজম, অবসরের পর যা বললেন ব্রড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৫, ৩০ জুলাই ২০২৩
যুবরাজের ব্যাটে ছয় ছক্কা হজম, অবসরের পর যা বললেন ব্রড
ছবি- সংগৃহীত

ওভালে গড়িয়েছে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট। যেখানে তৃতীয় দিনের খেলা শেষে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ড ব্রড। এরমধ্য দিয়ে বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন টেস্টে ৬০০ উইকেট শিকারি এ বোলার।

বিদায় বেলায় ক্রিকেট ক্যারিয়ারের অনেক স্মৃতিই স্মরণ করেছেন স্টুয়ার্ট ব্রড। অবসর ঘোষণার পর ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে যুবরাজের কাছে এক ওভারে ছয়টি ছক্কা হজমের বিষয়েও মুখ খুলেছেন কিংবদন্তি এ পেসার।

স্টুয়ার্ট ব্রড বলেন, ‘হ্যাঁ, এটা স্পষ্টতই একটি খুব খারাপ দিন ছিল। আমার বয়স কত ছিল, ২১ কিংবা ২২? আমি অনেক কিছু শিখেছি, আমি সেই অভিজ্ঞতার মাধ্যমে একটি সম্পূর্ণ মানসিক রুটিন তৈরি করেছিলাম।’

Advertisement

টেস্টে ৬০০ উইকেট পাওয়া ইংলিশ পেসার বলেন, ‘আমি সেই অভিজ্ঞতার পরেই নিজেকে ‘যোদ্ধা’ হিসেবে তৈরি করতে শুরু করেছিলাম। যদি আমার ক্যারিয়ারে এই ঘটনা না ঘটত। যাক পরে সত্যিই এটা আমাকে অনেক কিছুতে সাহায্য করেছিল।’

ব্রডের ভাষ্য, আমার মনে হয় না যে এই ঘটনার পরে আমরা শুধু বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলাম। এটা আমার জীবনে বড় প্রভাব ফেলেছিল। আমি মনে করি, সেই দুর্ঘটনা আমাকে আজ আরো ভালো প্রতিযোগী হতে অনুপ্রাণিত করেছে এবং সেই ঘটনা আমাকে আজও এগিয়ে যেতে সাহায্য করে।

প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেটে ১২১ ম্যাচে ১৭৮টি উইকেট শিকার করেছেন স্টুয়ার্ট ব্রড। পাশাপাশি টি-২০তে ৫৬ ম্যাচে ৫৫টি উইকেট নেন তিনি। আর ক্রিকেটের অভিজাত সংস্করণে ১৬৬ ম্যাচে ৬০০ উইকেট নিয়ে কিংবদন্তির তালিকায় জায়গা করে নিয়েছেন এ ইংলিশ পেসার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!