চলমান অ্যাশেজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অবশ্য সিরিজের চতুর্থ টেস্টটি পাখির চোখ করে রেখেছিল ইংল্যান্ড। কিন্তু বৃষ্টি বাধায় ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। এতে ওভাল টেস্টে জয়ের বিকল্প নেই তাদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাশেজে ১৫০ উইকেট শিকার করেছেন ব্রড।
ক’দিন আগেই ৬০০ উইকেটের ক্লাবে ঢুকেছিলেন ব্রড। প্রায় প্রতিটি ম্যাচেই তিনি ইংল্যান্ডের বোলিং আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।
.png)
এবার প্রথম ইংলিশ বোলার ও অ্যাশেজের ইতিহাসে এই মুহূর্তে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ব্রড। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। তিনি নিয়েছিলেন ১৫৭টি উইকেট। তার সেরা বোলিং পারফরম্যান্স ইনিংসে ৩৮ রানে ৮ উইকেট।
এ তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ৩৬টি ম্যাচ খেলে নিয়েছিলেন ১৯৫টি উইকেট। তার সেরা বোলিং পারফরম্যান্স ইনিংসে ৭১ রানে আট উইকেট। টেস্টে ব্রড এই মুহূর্তে ১৬৭ ম্যাচে নিয়েছেন ৬০২টি উইকেট। গড় ২৭.৬৩। চলতি অ্যাশেজে এখন পর্যন্ত ২৭.৬৫ গড়ে ২০টি উইকেট নিয়েছেন তিনি। এক ইনিংসে সর্বোচ্চ ৬৫ রানে চার উইকেট নেন।