বিশ্বকাপের আগে সুখবর পেলো ইংল্যান্ড
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। আগামী অক্টোবরে শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে দশটি দেশ। এরই মধ্যে পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এদিকে ভারত বিশ্বকাপের আগেই দারুণ সুখবর পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। মূলত লম্বা ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের আগেই ইংলিশ শিবিরে ফিরছেন জোফরা আর্চার।
জোফরা আর্চারের বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড দলের সহকারী কোচ পল ফ্যাবরেস।
.png)
সবশেষ ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন আর্চার। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে সুপার ওভার করেছিলেন এই পেসার। এছাড়া বল হাতে ২০ উইকেট নিয়ে ছিলেন শীর্ষ অবস্থানে।
তবে আর্চার বড্ড ইনজুরি প্রবণ। ২৮ বছর বয়সী পেসার এ বছর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরে ছিলেন। কিন্তু অ্যাশেজে তাকে দল মিস করেছে ব্যাক ইনজুরিতে। তবে বিশ্বকাপে তাকে পাওয়া যাবে এমন সুখবর দেওয়ার পর ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফিরেছে।
বিবিসি রেডিও ফাইভ লাইভ-কে ফ্রাবসের বলেছেন, ‘সে (আর্চার) উন্নতি করছে। বিশ্বকাপের দৌড়ে সে থাকবে যা আমাদের জন্য দারুণ খবর। তাকে যত্ন করতে হবে। এখন তার অবস্থান ভালো। তবে আগামী কয়েক বছর ইংল্যান্ডের হয়ে তাকে খেলাতে হলে তাকে সেভাবেই যত্ন করতে হবে। যেমন আমরা তাকে ২০২৫ অ্যাশেজে অবশ্যই চাইছি।’