বৃস্টি বাধায় মর্যাদাপূণ অ্যাশেজ হাতছাড়া হওয়ার পর টেস্ট ক্রিকেটকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইংল্যান্ড। ক্রিকেটের অভিজাত সংস্করণে রিজার্ভ ডে রাখার কথা ভাবছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার জন্য আইসিসির কাছে তারা আবেদনও করবেন।
শুক্রবার বিবিসি রেডিও ৪-এর অনুষ্ঠানে ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন এমন উদ্যোগ নেয়ার কথা ভাবছেন।
.png)
তিনি বলেন, ‘এ নিয়ে বিতর্ক হওয়া দরকার। আমি তো আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে নিশ্চিতভাবেই কথা বলব, শুধু এটা বোঝাতে যে টেস্ট ক্রিকেটের জন্য ইংল্যান্ড কী করেছে। ক্রিকেটের এ সংস্করণকে আমরা এগিয়ে নিচ্ছি, বর্তমানে যেভাবে চলছে, সেটা পুনরাবিষ্কার করেছি। এখন টেস্ট ক্রিকেট নিয়ে উত্তেজনা বেড়েছে, আগ্রহ বেড়েছে।’
টেস্ট ক্রিকেটে বৃষ্টির ক্ষেত্রে বাড়তি দিন অথবা সূচি নিয়ে ইসিবি প্রধান বলেন, ‘এটা বৃহৎ আলোচনার অংশ। ম্যানচেস্টার টেস্টে যেমন অদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে, এতে সূচির আরও নমনীয়তা নিশ্চিত করতে হবে। তবে এর জন্য আমাদের আলোচনায় বসা দরকার।’