[ খেলা ]
স্পেনকে উড়িয়ে দিল জাপানী মেয়েরা
ছবি: সংগৃহীত
আগেই দুই ম্যাচ জিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল জাপান। প্রথম দুই ম্যাচে কোস্টারিকা ও জাম্বিয়াকে হারিয়েছিল দলটি। এবার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইউরোপের দেশ স্পেনের বিপক্ষে মাঠে নেমেছিল এশিয়ার হয়ে বিশ্বকাপ জেতা একমাত্র দেশটি।
সোমবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জাপানের কাছে কোনো পাত্তাই পায়নি স্পেন। গুনেগুনে স্পেনের জালে এক হালি গোল দিয়ে 'সি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জাপানের মেয়েরা। ৪-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে তাদের।
জাপানের জোড়া গোল করেছেন হিনাতা মিয়াজাওয়া। অন্য দুই গোল করেছেন রিকো ইউয়োকি ও মিনা তানাকা। গ্রুপের অন্য ম্যাচে জাম্বিয়া ৩-১ গোলে হারিয়েছে কোস্টারিকাকে। দুই দলই বিদায় নিয়েছে গ্রুপ থেকে।
.png)
জাপানের কাছে বড় ব্যবধানে হেরেও অবশ্য সমস্যা হয়নি স্পেনের। গ্রুপ রানার্সআপ হয়ে তারাও খেলবে শেষ ষোলোতে। ১১ আগস্ট জাপান খেলবে নরওয়ের বিপক্ষে এবং স্পেন মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারী বিশ্বকাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!