ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফুটবলকে বিদায় বললেন গডিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৪, ১ আগস্ট ২০২৩
ফুটবলকে বিদায় বললেন গডিন
ছবি: সংগৃহীত

এক বছর আগে জাতীয় দলকে বিদায় বলেছিলেন উরুগুয়ের সেন্টার ব্যাক ডিয়েগো গডিন। এবার ক্লাব ফুটবলকে বিদায় বলে জুতা জোড়া তুলে রাখলেন তিনি। পরিবারকে সময় দেওয়ার জন্য ফুটবলকে বিদায় বলেছেন তিনি। 

অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ক্লাব ক্যারিয়ারের সিংহভাগ সময় কাটিয়েছেন যান ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। সেই সঙ্গে দেশের হয়ে কোপা আমেরিকা জয়ের সাক্ষী ছিলেন গডিন। 

তবে ফুটবলকে বিদায় বলার মূল কারণ। বাকি সময়টা তাদের নিয়ে আনন্দে কাটানো। যেমনটা বলেছেন এই সেন্টারব্যাক, ‘আমি এভাবেই বিদায় নিতে চেয়েছিলাম। হয়তো অনেকের কাছে এটা অবাক হওয়ার মতো। কিন্তু আমি সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তেই নিয়েছি। এখন সময় হয়েছে অন্য কিছুতে মন দেয়ার। আমার পরিবার উরুগুয়েতে, সম্প্রতি আমি বাবা হয়েছি। এখন আমার বিশ্রাম দরকার, বাকি জীবন হাসিখুশিতে কাটানো দরকার। দেখুন, আমি চেয়েছিলাম একটা ভালো প্রতিচ্ছবি নিয়ে মাঠ ছাড়তে।’ 

Advertisement

২০০৩ সালে স্বদেশি অ্যাতলেটিকো দিয়ে শুরু করেছিলেন পেশাদার ফুটবলের যাত্রা। এরপর স্প্যানিশ ক্লাব, ইতালিয়ান ক্লাব হয়ে আর্জেন্টিনার ভেলেজ দিয়ে শেষ হলো তার চলা। এর মধ্যে ১৩টি শিরোপা জিতেছেন গডিন। দেশের হয়ে জিতেছিলেন ২০১১ সালে কোপা আমেরিকা জয়।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!