ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দলকে জেতালেন দুর্দান্ত সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৪, ২ আগস্ট ২০২৩
দলকে জেতালেন দুর্দান্ত সাকিব
ছবি- সংগৃহীত

শ্রীলংকায় পর্দা উঠেছে লংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরের। যেখানে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জিতিয়েছেন সাকিব আল হাসান। এতে পরপর দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তার দল গল টাইটান্স।

মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে বি লাভ ক্যান্ডির বিপক্ষে মাঠে নামে গল টাইটান্স। যেখানে প্রতিপক্ষকে ৮৩ রানের ব্যবধানে হারিয়েছে দাসুন শানাকার দল।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গল অধিনায়ক দাসুন শানাকা। ১০ ওভারে ৩ উইকেটে গলের সংগ্রহ দাঁড়ায় ৬০ রানের। পরে দলের বিপর্যয় মুহূর্তে নেমে হাল ধরেছেন সাকিব। ব্যাট হাতে ২১ বলে ৩০ রান করেছেন সাকিব। বোলিংয়ে ৩ ওভারে ১০ রান খরচায় ২ উইকেট নেন এই বাঁহাতি অলরাউন্ডার। 

Advertisement

এছাড়া সেইফার্ট ৩৯ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যার ওপর ভর করে ১৮০ রানের বড় পুঁজি পায় গল। জবাবে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় ক্যান্ডি।

লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যর্থ ক্যান্ডির টপ অর্ডার ব্যাটাররা। পাওয়ার প্লে শেষ হতেই নাই হয়ে যায় তাদের ৫ উইকেট। দিশেহারা ক্যান্ডিকে নবম ওভারে বোলিংয়ে এসে আরো বিপদে ফেলেন সাকিব। 

আসিফ আলিকে ক্রিজ ছেড়ে বের হতে দেখে কৌশলে তাকে ফাঁদে ফেলেন  সাকিব। নড়বড়ে টাইমিংয়ে আসিফ লং অফে ক্যাচ দেন আকিলা ধনাঞ্জয়ার হাতে। ফলে প্রথম বলেই তার উইকেটের যাত্রা।

পরবর্তীতে টানা তৃতীয় ওভার করতে এসে দ্বিতীয় সাফল্য পান সাকিব। খানিক নিচু হয়ে যাওয়া আর্মারে ব্যাট ছোঁয়াতে পারেননি জামাল। বল গিয়ে আঘাত হানে অফ স্টাম্পে। প্রথম ওভারে ২ রান দেওয়া সাকিবের এবারের খরচ ৪ রান। দ্রুত উইকেট হারাতে থাকা ক্যান্ডি ১৭.১ ওভারেই গুটিয়ে যায় ৯৭ রানে। এতে ৮৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!