ফুটবলারদের মধ্যে আর্জেন্টাইন মহাতারকা সবচেয়ে বেশি রেকর্ডের মালিক হয়ে গিনেজ বুকের শীর্ষস্থানে রয়েছেন। মঙ্গলবার (১ আগস্ট) টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। যেখানে দেখা গেছে, সর্বোচ্চ ৪১টি রেকর্ড গড়ার মধ্য দিয়ে এক নম্বরে রয়েছেন মেসি।
মেসির চেয়ে একটি রেকর্ড কম গড়ে দুইয়ে রোনালদো। এই তালিকার তিনে লেভানদোভস্কি, চারে এমবাপ্পে ও পাঁচে নেইমার জুনিয়র।
.png)
খেলোয়াড়ি জীবনে গোল, শিরোপাসহ প্রায় সবক্ষেত্রেই মেসির সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বীতা করেছেন রোনালদো। ইউরোপ ছেড়ে এখন দুজনেরই গন্তব্য আলাদা জগতে। একজন সৌদি আরবে, অন্যজন যুক্তরাষ্ট্রে। তারপরও আলোচনাতেই রয়েছেন বর্তমান ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি।
কিছুদিন আগেই গিনেজ কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় রোনালদোর সবার ওপরে থাকার কথা। সবমিলিয়ে সেটি ছিল রোনালদোর ১৭তম গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস। গত ৩১ জুলাই অনুষ্ঠিত আরব ক্লাব চ্যাম্পিয়নশিপেও নতুন আরেকটি রেকর্ড গড়েন পর্তুগিজ তারকা।
সেদিন সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড দিয়ে রোনালদো ১৪৫তম গোল করেন। তারচেয়ে একটি কম গোল (১৪৪) নিয়ে এর পরের অবস্থানে আছেন ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মানির গার্ড মুলার। হেডে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে করেছিলেন ১২৪টি গোল।
সে সব খবরের মাঝে নতুন করে আলোচনা নিয়ে হাজির গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড। যেখানে ৪১টা রেকর্ড নিয়ে সবার ওপরে মেসি। এক রেকর্ড কম নিয়ে দুইয়ে অবস্থান রোনালদোর। সেরা তিনে আছেন রবার্ট লেভানদোভস্কি, তার রেকর্ড সংখ্যা মাত্র ৯। চারে থাকা কিলিয়ান এমবাপ্পের ৫ ও পাঁচে নেইমার জুনিয়রের ৪।