ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অ্যাশেজ শেষে র‍্যাংকিংয়ে এসেছে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৮, ২ আগস্ট ২০২৩
অ্যাশেজ শেষে র‍্যাংকিংয়ে এসেছে পরিবর্তন
ছবি: সংগৃহীত

রোমাঞ্চকর অ্যাশেজ সিরিজ শেষ। এর প্রভাব পড়েছে টেস্ট র‍্যাংকিংয়েও। যার কারণে বড়সড় পরিবর্তন এসেছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন খেলোয়াড় র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। 

এবারের অ্যাশেজে শুরুতেই পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে তারা। আর তাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেস্ট র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। শীর্ষ স্থানে রয়েছেন কিউই ব্যাটার কেন উইলিয়ায়মসন।  

ক্যারিয়ারে সেরা রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের নবম স্থানে উঠে এসেছেন হ্যারি ব্রুক। আর দশে নেমে গেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এছাড়াও জনি বেয়ারস্টো (দুই ধাপ এগিয়ে ১৭তম) এবং জ্যাক ক্রলি (ছয় ধাপ এগিয়ে ২৯তম) স্থানে আছেন।

Advertisement

অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সবার উপরে স্টিভেন স্মিথ। তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন অজি এই ব্যাটার। আরেক ব্যাটার ওপেনার উসমান খাজা এক ধাপ এগিয়ে সপ্তম জায়গা করে নিয়েছেন। তারপর আছেন আজি দুই ব্যাটার মার্নাস লাবুশেন (৫) ও ট্রাভিস হেড (৬)। এদিকে চতুর্থ স্থানে উঠে এসেছেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম।

বোলারদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে শীর্ষ দশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন সদ্য অবসর নেয়া ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। মার্ক উড এগিয়েছেন দুই ধাপ এগিয়ে (২১তম স্থানে) ও পেসার ক্রিস উকস ৮ ধাপ এগিয়ে  ২৩তম স্থানে রয়েছেন। 

বোলারদের র‍্যাংকিংয়ে ভালো করেছে পেয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজে ২৩ উইকেট পাওয়া ফাস্ট বোলার মিচেল স্টার্ক দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বাদশ স্থানে। এছাড়া অনভিজ্ঞ স্পিনার টড মার্ফি এগিয়েছেন ৯ ধাপ (৫৭তম স্থানে)।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!