[ খেলা ]
আজ তামিমের সঙ্গে বিসিবি সভাপতির ‘বিশেষ বৈঠক’
ফাইল ছবি
অধিনায়কত্ব ইস্যুতে তামিম ইকবালের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক কবে অনুষ্ঠিত হবে সেটি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল কৌতূহল। বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-তামিম সভা আজ (৩ আগস্ট) অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
তামিম-বিসিবি সভাপতির বৈঠকের দিকে তাকিয়ে আছেন নির্বাচকরাও। অধিনায়কত্ব ইস্যু সমাধানের পরই ঘোষণা করা হবে এশিয়া কাপের প্রাথমিক দল। এছাড়া বিশ্বকাপের দলেরও রূপরেখা হতে পারে চূড়ান্ত।
তামিম ইকবালের সঙ্গে বিসিবি সভাপতির বিশেষ বৈঠকে শুধুমাত্র অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস উপস্থিত থাকবেন। তামিমের চাওয়াতেই এমন কঠোর অবস্থানে বিসিবি। জানা গেছে, সভা শেষে তামিমের সঙ্গে কী আলোচনা হলো, তার একটা সার সংক্ষেপ সিদ্ধান্ত গণমাধ্যমকর্মীদের জানাবেন বিসিবির কর্মকর্তারা।
.png)
এর আগে বুধবার গণমাধ্যমে বিসিবি সভাপতি বলেন, ‘তামিমকে নিয়ে একটি কার্যক্রমের মধ্যে যেতে হবে। ওই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কতদিন লাগবে, ওর কী মনে হয়, এইগুলো ওর সাথে আলাপ না করে বলাটা কঠিন। আমাদের সঙ্গে বসেই ওর প্ল্যানটা বলবে। যত তাড়াতাড়ি সম্ভব জানতে পারি ততই ভালো।’
ডেইলি-বাংলাদেশ/এএল/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!