রোববার লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে এফসি ডালাসের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। আর এটি হতে যাচ্ছে মিয়ামির জার্সিতে মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচের সব টিকিট মাত্র ১০ মিনিটেই শেষ হয়ে গিয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য অ্যাথলটিকের প্রতিবেদনে দাবি করা হয়, লিগস কাপের মিয়ামি-ডালাস ম্যাচের সব টিকিট ১০ মিনিটেই বিক্রি হয়ে গিয়েছে। যার সর্বোচ্চ মূল্য ছিল ৯ হাজার ডলার পর্যন্ত। আর সবচেয়ে কমমূল্যের টিকিটের দাম ছিল ২২৯ ডলার।
.png)
এমএলএসের ই-কমার্স পার্টনার ‘ফ্যানাটিকস’ জানিয়েছে, মিয়ামিতে প্রথম ২৪ ঘণ্টায় যে পরিমাণ মেসির জার্সি বিক্রি হয়েছে, তা খেলাধুলার ইতিহাসেই বিরল। দলবদলের পর কোনো খেলোয়াড়ের এত বেশি পরিমাণ জার্সি বিক্রি হয়নি। মেসিকে নিয়ে এই উন্মাদনায় প্রায় ২১ হাজার আসনের ব্যবস্থা করেছে টয়োটা স্টেডিয়ামে।
প্রসঙ্গত, আগামী রোববার যুক্তরাষ্ট্রের ডালাসের টয়োটা স্টেডিয়ামে লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। ম্যাচটি জিতলেই পরের রাউন্ড নিশ্চিত করবে মেসিরা।