মিয়ামির জার্সিতে মেসির হ্যাটট্রিক
ইন্টার মিয়ামির জার্সি গায়ে জড়িয়ে অনেকটাই নির্ভার লিওনেল মেসি। আর তেমনটা হবেই বা কেন, ক্লাবটির জার্সিতে সবে মাত্র তিন ম্যাচ খেলেছেন। আর তাতেই দুই ম্যাচে জোড়া গোলসহ ৫টি গোল করেছেন লিও।
অবশ্য মেসিকে দলে ভিড়িয়ে লাভই হয়েছে ইন্টার মিয়ামির। লিও জাদুতে যেন রীতিমতো উড়ছে এমএলএসের। গত মৌসুমে জয়ের দেখা পেতে যেখানে ম্যাচের পর ম্যাচ লড়াই করতে হয়েছে ক্লাবটিকে। মেসি আসার পর থেকে মিয়ামি যেন হারতেই ভুলে গেছে।
টানা দুই ম্যাচে জোড়া গোলের দেখা পেলেও এখনো হ্যাটট্রিক করতে পারেননি মেসি। তবে মিয়ামির জার্সিতে পরপর তিন ম্যাচ জেতার হ্যাটট্রিক হয়েছে এলএমটেনের।
.png)
বৃহস্পতিবার সকালে নগর প্রতিদ্বন্দ্বি অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামে মিয়ামি। যেখানে মেসির জোড়া গোলে ৩-১ ব্যবধানে অরল্যান্ডোকে উড়ে দিয়েছে মেসির দল। অবশ্য অরল্যান্ডোকে হারানোর মাধ্যমে অন্যরকম এক ‘প্রতিশোধ’ও নিয়েছে মিয়ামি।
কিছুদিন আগে মিয়ামিতে আঁকা মেসির দেয়ালচিত্র নষ্ট করা হয়েছিল। সে সময় ইন্টার মিয়ামির সমর্থকরা অভিযোগ তুলেছিল, মেজর লিগ সকারে (এমএলএস) তাদের প্রতিদ্বন্দ্বি দল অরল্যান্ডো সিটির সমর্থকেরা এই কাজ করেছে। সেই জবাবটা জয় দিলেই দিলো মেসিরা।