[ খেলা ]
বিশ্বকাপের শেষ আটে জাপান
ছবি: সংগৃহীত
সর্বশেষ নারী বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল জাপান। তবে এবার সেই ধাপ পেরিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখিয়েছে এশিয়ার দেশ জাপান। শনিবার শেষ আটের লড়াইয়ে নরওয়েকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ২০১১’র বিশ্ব চ্যাম্পিয়নরা।
ওয়েলিংটন স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে নিজেদের ভুলেই পিছিয়ে যায় নরওয়ে। আত্মঘাতী গোল করে বসেন নরওয়েজিয়ান ডিফেন্ডার ইনগ্রিদ এনজেন। যদিও পাঁচ মিনিট পর সমতায় ফেরে ১৯৯৫’র বিশ্ব চ্যাম্পিয়নরা।
দারুণ এক হেডে বল জালে জড়ান গুরো রেইতেন। কিন্তু সমতা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নরওয়ে।
.png)
বিরতির পর একচেটিয়া আধিপত্য দেখায় জাপান। ৫০ মিনিটে বুলেট গতির শটে তাদের এগিয়ে দেন রিসা শিমিজু। এরপর ব্যবধান বাড়ানোর কাজটি করেন হিনাটা মিয়াজাওয়া। টুর্নামেন্টে এনিয়ে পাঁচ গোল করে গোল্ডেন বুটের তালিকায় শীর্ষে আছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!