[ খেলা ]
শ্বাসরুদ্ধকর ম্যাচে কষ্ট করে জিতল আর্জেন্টিনা
ফাইল ছবি
পাঁচ গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচ। যেখানে কলম্বিয়ার বিপক্ষে কষ্টার্জিত এক জয় পেয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বীচ সকারে এই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।
কলম্বিয়াকে ৩-২ গোলে হারানোর মধ্য দিয়ে গ্রুপ বি থেকে জয় দিয়েই আসর শুরু করেছে আর্জেন্টিনার যুবারা।
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বীচ সকারের শেষ আসরের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। চলতি আসরেও ফেভারিট হিসেবেই মাঠে নেমেছে তারা। ২০১৭ সালে এই টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়। এরপর ২০১৯ সালে দ্বিতীয় এবং বর্তমানে টুর্নামেন্টের তৃতীয় আসর চলছে।
.png)
কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যুবাদের পক্ষে গোল তিনটি করেন ভিট্টরিও স্ট্রিংগারো, ওনান হিল্ট এবং লুকাস ক্যাস্ট্রেরিয়ান। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার যুবাদের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!