মঙ্গলবার বিসিবির জরুরি সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
এ সময় তিনি বলেন, ‘কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত হবে অধিনায়ক ইস্যুতে।’
.png)

নতুন অধিনায়কের হওয়ার দৌড়ে আছেন সাকিব আল হাসান, মেহেদী মিরাজ ও লিটন দাস। তবে বিশ্বকাপ ও এশিয়া কাপ বিবেচনায় সাকিবের অভিজ্ঞতায়ই ভরসা রাখতে পারে বিসিবি।
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আজ থেকেই বোর্ড সভাপতি আলোচনা করবেন সম্ভাব্য যারা রয়েছেন। সম্ভাব্য তালিকায় সাকিব, লিটন এবং মিরাজের নাম রয়েছে।’
গেল বৃহস্পতিবার (৩ আগস্ট) ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর থেকেই টাইগারদের ওয়ানডের দলের অধিনায়কের চেয়ার ফাঁকা রয়েছে।