চলতি মাসের শুরুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। মূলত এরপর থেকেই দলের অধিনায়কের চেয়ার ফাঁকা পড়ে আছে। স্বাভাবিকভাবেই অধিনায়ক ইস্যুই বোর্ডের সভায় বেশি গুরুত্ব পাবে।
জানা গেছে, বোর্ড সভা শুরু হবে দুপুর ২টায়। বোর্ডের এক পরিচালক বলেন, ‘আপাতত তো বোর্ডের ভাবনায় এই (অধিনায়ক) একটাই ইস্যু। অধিনায়কত্ব বিষয়ের সমাধান। এটার জন্যই জরুরি বোর্ড সভা ডাকা হয়েছে।’
.png)
সবকিছু ঠিক থাকলে আগামীকাল বিকেলের মধ্যেই জানা যাবে, কার কাঁধে উঠছে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্বের ভার।
এদিকে অধিনায়কত্ব নিয়ে খুব বেশি চমক দেখানোর সুযোগ কমই বিসিবির। তাদের সংক্ষিপ্ত তালিকায় যে কটি নাম, তাদের মধ্যে সাকিব আল হাসানই এগিয়ে, আর বাকিরা পিছিয়ে যান সব যুক্তিতেই। তবে তারকা অলরাউন্ডারের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেওয়ার আগে কিছু প্রশ্নের উত্তর পেতে হবে বিসিবিকে।