মঙ্গলবার পাল্লেকেলেতে এলপিএলের গ্রুপ পর্বের ম্যাচে গল টাইটান্সের মুখোমুখি হয় বি লাভ ক্যান্ডি। যেখানে টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান সংগ্রহ করে ক্যান্ডি। জবাবে ব্যাট করতে নেমে ১১৪ রানেই গুটিয়ে যায় সাকিবের দল।
এদিন ম্যাচের শুরু থেকেই মারকুটে ক্রিকেট খেলেন ক্যান্ডির ব্যাটাররা। দলটির ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গা দুর্দান্ত ফিফটি তুলে নেন। এছাড়া ফখর জামান ও অ্যাঞ্জেলো ম্যাথিউজের ক্যামিওতে ভর করে ২০৩ রানে থামে ক্যান্ডির ইনিংস।
.png)
গলের হয়ে ৩ ওভার বল করেও কোনো উইকেটের দেখা পাননি সাকিব। উল্টো ৩১ রান খরচ করেছেন তিনি। এর আগের ম্যাচেও ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়েছিলেন এ বাঁ-হাতি অলরাউন্ডার।
ক্যান্ডির দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে গল। লাহিড়ু ও প্রিয়াঞ্জনের ব্যাটে লড়াই করলেও শেষ পর্যন্ত ১১৪ রানেই থামতে হয় তাদের। এতে ৮৯ রানে হেরে যায় শানাকার দল।
এখন পর্যন্ত পাঁচ ম্যাচে এক জয়ের বিপরীতে তিনটিতে হার এবং একটিতে ড্র করে করেছেন সাকিব-শানাকারা। এতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে গল টাইটান্স।