ইন্টার মায়ামিতে নাম লেখানোর আগে অনেকে ভেবেছিলেন মেসি পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফিরবেন। কিন্তু সবার কল্পনাকে তুড়ি মেরে মেজর লিগে পাড়ি দেন এলএমটেন।
স্প্যানিশ ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, মার্কিন মুলুকে শুরুটাও রাজার মতোই করেছেন লিও। নতুন কোচ টাটা মার্টিনোর অধীনে রাজকীয় পারফর্ম করে যাচ্ছেন ৩৬ বছর বয়সী মেসি।
.png)
রাজসিক অভিষেক থেকে শুরু করে এখন পর্যন্ত মাত্র ৪ ম্যাচ খেলেছেন আলবিসেলেস্তে মহানায়ক। এতেই বাজিমাত! করে ফেলেছেন ৭ গোল। এর আগে এমএলএস ইতিহাসে এই রেকর্ড আর কেউ গড়তে পারেননি।
শুধু তাই নয়, ইউএস ক্যারিয়ারের সূচনা থেকে টানা ৩ ম্যাচেই গোল করেছেন মেসি। প্রত্যেকটিই আবার ম্যাচ শুরুর কেবল ৮ মিনিটের আগেই। এমএলএসে যে নজির আর নেই।