ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশে ফিরেছেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪২, ৯ আগস্ট ২০২৩
দেশে ফিরেছেন হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে

মঙ্গলবার থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিন টাইগারদের সহকারী কোচ নিক পোথাসের নেতৃত্বে ঘাম ঝরান মুশফিক-মিরাজরা। তবে ছুটিতে থাকার কারণে অনুপস্থিত ছিলেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

অবশেষে ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন টাইগারদের শ্রীলংকান কোচ হাথুরুসিংহে। বুধবার দুপুর পৌনে দুইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার ছেলে।

এদিন একই সময়ে শ্রীলংকা থেকে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটার তাওহীদ হৃদয়। বিমানবন্দর থেকে কোচ এবং ক্রিকেটারকে বের হতে দেখা গেছে একই সময়ে। দুই জন বের হয়ে অবশ্য বিমানবন্দর ত্যাগ করেছেন আলাদা গাড়িতে করে। 

Advertisement

জানা গেছে, আজ রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসবেন হাথুরুসিংহে। সেখানে টাইগার এই কোচের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কথা বলবেন পাপন। টাইগার ওয়ানডে অধিনায়কের ইস্যুতে ঝুলে রয়েছে এশিয়া কাপের দল দেওয়ার বিষয়টি। 

মঙ্গলবার বিসিবির জরুরি বৈঠক শেষে ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘যেহেতু ১২ সেপ্টেম্বর আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা ক্যাপ্টেন নির্বাচন করে আপনাদের জানিয়ে দেবো।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!