মূলত মঙ্গলবার থেকে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। সেখানে যোগ দিতেই এলপিএল ছেড়ে বুধবার দেশে ফিরেছেন হৃদয়। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে দলীয় অনুশীলনে যোগ দেবেন তিনি।
এবারের এলপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলেছেন হৃদয়। প্রথম ম্যাচ থেকেই শ্রীলংকায় নিজের জাত চিনিয়েছেন তিনি। আকাশছোঁয়া স্ট্রাইক রেটে প্রতিপক্ষের বোলারদের ভুগিয়েছেন, দলকেও এনে দিয়েছেন সাফল্য। তবে জাতীয় দলের ক্যাম্পের জন্য এলপিএলের মাঝপথে দেশে ফিরে এসেছেন এ ডানহাতি ব্যাটার।
.png)
জাফনার হয়ে ৬ ম্যাচ খেলেছেন হৃদয়। ৩ ম্যাচে দলের জয়ে তার ছিল সরাসরি অবদান। ৩৮ এর বেশি গড়ে করেছেন ১৫৫ রান। রান সংগ্রাহকের তালিকায় তার স্থান এখন তিন নম্বরে।