ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির কারণেই পিছিয়ে গেল এমএলএসে তার অভিষেক!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮, ১০ আগস্ট ২০২৩
মেসির কারণেই পিছিয়ে গেল এমএলএসে তার অভিষেক!
লিওনেল মেসি

ফরাসি ক্লাব পিএসজি থেকে এ মৌসুমে মেজর লিগ সকারের ক্লাব (এমএলএস) ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আমেরিকান ক্লাবটির জার্সিতে একাধিক ম্যাচ খেললেও এখনো তার এমএলএসে অভিষেক হয়নি।

চলতি মাসের ২০ তারিখে আর্জেন্টিনার অধিনায়কের এমএলএসে অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন তার অভিষেক হচ্ছে না। এরই মধ্যে মায়ামি-শার্লট এফসির ম্যাচটি স্থগিত করা হয়েছে।

মেসির অভিষেক পিছিয়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন মেসি নিজেই। দুর্দান্ত পারফরম্যান্স করে লিগস কাপে মায়ামিকে কোয়ার্টার ফাইনালে উঠিয়েছেন মেসি। আর এ কারণেই বিশ্বকাপজয়ী এই ফুটবলারের লিগ অভিষেকটা পিছিয়েছে। 

Advertisement

যে ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএসে মেসির অভিষেকের কথা ছিল, সেই শার্লট এফসিই লিগস কাপের শেষ আটে ইন্টার মায়ামির প্রতিপক্ষ। লিওর লিগ অভিষেক পেছানোর খবর নিশ্চিত করে এক বার্তাও দিয়েছে ইন্টার মায়ামি।

সেখানে মেসির নতুন ক্লাব লিখেছে, ‘মেজর লিগ সকার (এমএলএস) ইন্টার মায়ামি-শার্লট এফসির ২০ আগস্টের এমএলএস ম্যাচটি স্থগিত করেছে। ওই ম্যাচের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।’

সবকিছু ঠিক থাকলে ২০ আগস্টের পরিবর্তে ২৬ আগস্ট নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে এমএলএসে অভিষেক হতে পারে মেসির। এর তিন দিন আগে ২৩ আগস্ট ইউএস ওপেন কাপের সেমিফাইনালে এফসি সিনসিনাটির বিপক্ষে খেলা আছে মেসিদের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!