ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনুশীলন বন্ধ বৃষ্টিতে, ছবি তোলায় কাটল সময়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২১, ১৩ আগস্ট ২০২৩
অনুশীলন বন্ধ বৃষ্টিতে, ছবি তোলায় কাটল সময়
ছবি: সংগৃহীত

রোববার সকাল থেকে গুড়ি গুড়ি করে বৃষ্টি। এরমধ্যে ঘোষণা আসলো,জাতীয় দলের অনুশীলন দেখার জন্য সাংবাদিকদের ১৫ মিনিট দেয়া হবে। এ নিয়ম মানতে হবে আগামী চার দিন। ফলে স্টেডিয়ামে ঢুকে লম্বা সময় বসে থাকেন ক্রীড়া সংবাদিকরা। বৃষ্টি না থামায় অনুশীলন নিয়েও দেখা দিলো অনিশ্চয়তা।  

এর মধ্যে সাড়ে তিনটার দিকে বৃষ্টি কিছুটা থেমে যাওয়ায় আশা জাগে। কিন্তু স্কিল অনুশীলনের জন্য মাঠ প্রস্তুত ছিল না একেবারেই। ক্রিকেটাররাও অপেক্ষা করেননি মাঠ শুকানোর জন্য।  ফলে ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসে যান হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  

ক্রিকেটারদের কয়েকজনকে আসতে দেখা যায় মিরপুরের গ্র্যান্ড স্ট্যান্ডে। শুরুতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আসেন শেখ মাহেদী ও শামীম হোসেন পাটোয়ারী। আলোকচিত্রীদের ব্যস্ততা বাড়ে তাদের ছবি তোলার। খানিক বাদে সহকারী কোচ নিক পোথাসকে সঙ্গে করে আসেন নাজমুল হোসেন শান্ত।

Advertisement

তাদের দুজনের একসঙ্গে ছবি তোলা হয়। তারাও হাসিমুখে পোজ দেন। পরে বিসিবির ফটোগ্রাফারের কাছে গিয়ে নিজের ছবিও দেখেন শান্ত। বিকেল চারটার দিকে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, স্কিল অনুশীলন হচ্ছে না আজ। ক্রিকেটাররা মিটিংয়ের পর কয়েকজন যাবেন জিম বা ইনডোরে।  

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!