ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মৌসুমের শুরুতেই বার্সার হোঁচট
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মৌসুমের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করার চেষ্টা করেছিল বার্সেলোনা। কিন্তু সেটি আর হলো কই? উল্টো দুই লাল-কার্ড দেখতে হয়েছে দলটিকে। রোববার দিবাগত রাতে গেটাফের মাঠে গোলশূন্য ড্র করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
প্রথমার্ধে দুই দলেই গোলের চেষ্টা করে। কিন্তু গোল করতে পারেনি। তবে শুরুতেই একাধিক সুযোগ পেয়েছিলেন বার্সার রাফিনিয়া। কিন্তু সেটিকে কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। গোল মিস করায় মেজাজ হারিয়ে হেতাফের গাস্তন আলভারেজকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
ফলে ১০ জনের দলে পরিণিত হয় বার্সেলোনা। তবে বার্সেলোনার খেলোয়াড় কম থাকায় এ সুযোগ কাজে লাগাতে পারেনি গেটাফে। খেলার ৫৭ মিনিটে তারাও ১০ জনের দলে পরিণিত হয়। বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ফাউল করে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গেটাফের হাইমে মাতা।
খেলার ৭০ মিনিটে বার্সেলোনার মরোক্কান উইঙ্গার আবদেসসামাদ এজ্জালজোওলিকে ফাউলের শিকার হন। পরে সহকারী রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বার্সেলোনার কোচ জাভি। এ দফায় রেফারি তাকেও লাল কার্ড দেখান। ফলে বাকি সময়টা বক্সে বসে ম্যাচ দেখতে হয় জাভিকে।
দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ মিস করেছেন দুই দলের স্ট্রাইকাররা। কিন্তু গোল করতে পারেননি কেউই। এ নিয়ে টানা চার ম্যাচ গেটাফের মাঠে গোল করতে পারেনি স্প্যানিশ চ্যাস্পিয়নরা।