কত নম্বর জার্সি নিয়ে সৌদিতে খেলবেন নেইমার?
ইনজুরির ধকল কাটিয়ে উঠেই নতুন গন্তব্যে পাড়ি দিচ্ছেন নেইমার জুনিয়র। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে সম্পর্ক চুকিয়ে সৌদি ক্লাব আল হিলালে যাচ্ছেন তিনি। দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে নাম লেখাবেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সৌদিতে পাড়ি দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই নেইমারকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সৌদিতে ব্রাজিল তারকা কোন ক্লাবের হয়ে খেলবেন, কবে থেকে খেলবেন এবং তার জার্সি নম্বর কত?
সোমবার ইতালির দলবদল বিষয়ক বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আল হিলালে নেইমার ১০ নম্বর জার্সি পাচ্ছেন।
.png)
তিনি আরো জানান, তিন পক্ষই সমস্ত কাগজপত্র পরীক্ষা করে ঐক্যমতে পৌঁছেছে। শীঘ্রই দুই বছরের চুক্তিতে সাক্ষর করতে যাচ্ছেন নেইমার। এই চুক্তির মেয়াদ হবে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। আল হিলালে নেইমার ১০ নম্বর জার্সি পাচ্ছেন।
রোমানো বলেন, আজ-কালের মধ্যেই তার মেডিকেল টেস্ট হওয়ার কথা। মেডিকেল টেস্টের আনুষ্ঠানিকতা শেষেই সৌদির বিমানে উঠবেন পিএসজি তারকা। দুই বছরের চুক্তিতে আল হিলালের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছে পিএসজি। ১৬০ মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাবে যোগ দিচ্ছেন তিনি। খুব দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
সৌদি লিগে দল হিসেবে বেশ শক্তিশালী আল হিলাল। গত মৌসুমে ৩০ ম্যাচে ১৭ জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে ছিল ক্লাবটি। শনিবার (১২ আগস্ট) আরব ক্লাব কাপে আল নাসরের কাছে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে আল হিলাল।