ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উইন্ডিজের কাছে হেরে ভারতের ৪ ‘লজ্জার’ রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ১৫ আগস্ট ২০২৩
উইন্ডিজের কাছে হেরে ভারতের ৪ ‘লজ্জার’ রেকর্ড
ফাইল ছবি

আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গড়াবে টি-২০ বিশ্বকাপের পরবর্তী আসর। এর আগে সেই দুই দেশে খেলতে গিয়েই সিরিজ হারলো ভারত। ক্যারিবিয়ান সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও টি-২০ সিরিজে হতাশা উপহার দিয়েছে টিম ইন্ডিয়া। 

স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হেরে গেছে ভারত। এতে ৪ ‘লজ্জার’ রেকর্ড স্পর্শ করেছে মেন ইন ব্লুজরা।

১. এই প্রথম ভারতকে ৫ ম্যাচ টি-২০ সিরিজে হারালো ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালে প্রথমবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ খেলে দুই দল। সেই থেকে ১৪ বছরে একবারও ভারতকে ৫ ম্যাচ সিরিজে হারাতে পারেননি ক্যারিবিয়ানরা।

Advertisement

এবার ওই কাজটাই করেছেন নিকোলাস পুরানরা। ২০১৭ সালের পর এই প্রথম ভারতকে টি-২০ সিরিজে হারালেন তারা।

২. হার্দিকের নেতৃত্বে এই প্রথম দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ হেরেছে ভারত। এর আগে তার অধিনায়কত্বে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতেছিল তারা। তবে এবার পারলেন না হার্দিকরা। 

প্রথম ২ ম্যাচে হেরে চাপে পড়েছিল ভারত। তবে পরের ২টি খেলায় জিতে সিরিজে সমতা ফেরান সফরকারীরা। কিন্তু রোববার (১৩ আগস্ট) শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে যান তারা।

৩. এই প্রথম দ্বিপক্ষীয় টি-২০ সিরিজে ৩ ম্যাচ হেরে গেলো ভারত। এর আগে কখনও একটি টি-২০ সিরিজে ৩ খেলায় হারেনি তারা। সেই অসম্ভব কাজটাই করে দেখালেন পুরানরা। 

সদ্য সমাপ্ত সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিলেন তারা। রোববার জিতে ৫ ম্যাচের সিরিজ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ।

৪. এ নিয়ে প্রথমবার ৫ ম্যাচ টি-২০ সিরিজে হারলো ভারত। এর আগে কোনো দল তাদের সমান সংখ্যক ম্যাচের এই ঘরানার সিরিজে হারাতে পারেনি। এবার সেই কাজটাই করে দেখালো ওয়েস্ট ইন্ডিজ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!