ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রেকর্ড ৪৫০ রানে আর্জেন্টিনার হার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪১, ১৫ আগস্ট ২০২৩
রেকর্ড ৪৫০ রানে আর্জেন্টিনার হার
ছবি: সংগৃহীত

বর্তমান ক্রিকেটের ওয়ানডে ফরম্যাট ম্যাচে তিনশ কিংবা দুইশত রান সচরাচর হয়ে থাকে। এমনকি এ ফরম্যাটে চারশত রান পর্যন্ত হয়েছিল। কিন্তু সেখানে ৫০০ রান কখনো হয়নি। এবার সেটাই করে দেখিয়েছে যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক অনুর্ধ্ব-১৯ দল। 

ফুটবলের দেশখ্যাত আর্জেন্টিনার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫১৫ রান সংগ্রহ করেছিল যুক্তরাষ্ট্র। জবাবে খেলতে নেমে মাত্র ১৯ ওভার ৫ বলে ৫৫ রানে গুটিয়ে যায় আর্জেন্টিনা অনুর্ধ্ব-১৯ দল। ফলে ৪৫০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে যুক্তরাষ্ট্রের যুবারা।  

আগে ব্যাটিং করতে নেমে শেঠিপালায়াম ও মেহথার  জুটিতে ১১৫ রান তুলে যুক্তরাষ্ট্র। শেঠিপালায়াম ৬১ রান করে বিদায় নিলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন আরেক ওপেনার মেহথা। তার ব্যাট থেকে এসেছে ১৩৬ রান।

Advertisement

তিনে নামা রামেশ সেঞ্চুরি পেয়েছেন। তিনি করে মাত্র ৫৯ বল ১০০ রান । এরপর মিডল অর্ডার ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে রেকর্ড রান সংগ্রহ যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৫১৫ রান তুলেছে যুবারা তারা।

পাহাড়সম রানের লক্ষ্য নিয়ে মাত্র ৭ রানে প্রথম উইকেট হারায় লাতিন আমেরিকার দেশটি। এরপর আর ৪ রান যোগ করতেই টপ অর্ডারের চার ব্যাটার সাজঘরে ফেরেন। ১১ রানে ৪ উইকেট হারিয়ে নেভাস ও ভারদেনহিল হাল ধরলেও বেশিক্ষণ থাকেননি। 

শেষ পর্যন্ত ১৯ ওভার ৫ বলে ৫৫ রানে অলআউট হয়েছে আর্জেন্টিনা অনুর্ধ্ব-১৯ দল। ফলে ৪৫০ রানের ব্যবধানে জয় পেয়েছে যুক্তরাষ্ট্রের যুবারা।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!