ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৫, ১৫ আগস্ট ২০২৩
প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে স্পেন
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটল ইউরোপের দেশ স্পেন। মঙ্গলবার সুইডেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশরা। 

স্পেনের হয়ে গোল করেছেন সামলা সেলেস্তে ও ওলগা কারমোনা। সুইডেনের হয়ে সমতা ফেরান স্ট্রাইকার রেভেকা ব্লমকিভিস্ট। 

আজ ম্যাচের শুরু থেকে প্রতিপত্তি ধরে রাখার চেষ্টা করে স্প্যানিশরা। নিজেদের পায়ে বল ধরে রাখার চেষ্টা করে দলটি। 

Advertisement

পুরো ম্যাচের ৬৩ শতাংশ বল ধরে রেখেছে স্পেন দল। এর ভেতর প্রতিপক্ষের জালে লক্ষ্য করে ১৩টি শটের এর মধ্যে মাত্র দুটি ছিল টার্গেট শট। দুটিতে গোলে পেয়েছেন তারা।

প্রথমার্ধে গোল শূন্য রেখে বিরতিতে যায় দুইদল। দ্বিতীয়ার্ধে জমজমাট লড়াইয়ে মেতে উঠে তারা। খেলার ৮১ মিনিটে স্পেনকে এগিয়ে দেন ফরোয়ার্ড সামলা সেলেস্তে (১-০)। এর ঠিক সাত মিনিট পর খেলার ৮৯ মিনিটে সমতা ফেরান সুইডেন। গোল করেন ইকার রেভেকা ব্লমকিভিস্ট (১-১)।

তবে পরের মিনিটে সুইডিশ জালে আছড়ে পড়ে স্পেনের বল। গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার ওলগা কারমোনা। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে প্রথমবারের মতো ফাইনালে গেলে স্পেন নারী দল। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!