[ খেলা ]
জুলাই মাসের সেরা নারী ক্রিকেটার অ্যাশলি
ছবি: সংগৃহীত
গত মাসের পারফরমেন্স অনুয়ায়ী জুলাই মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। মেয়েদের ক্রিকেটে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে টানা দ্বিতীয়বারের মতো মাসসেরা হয়েছেন তিনি।
আজ (মঙ্গলবার) মেয়েদের ক্রিকেটে জুলাই মাসের সেরা নারী ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। স্বদেশি অলরাউন্ডার এলিসে পেরি এবং ইংলিশ ব্যাটার ন্যাট শাইভার-ব্রান্টকে টপকে সেরা নির্বাচিত হয়েছেন গার্ডনার।
প্রথমবারের মতো টানা দুবার মাসসেরা হওয়ার কীর্তি গড়েছেন গার্ডনার। যা পুরুষ ও নারী ক্রিকেটে সবমিলিয়ে প্রথম। জুলাই মাসজুড়ে সব ফরম্যাট মিলিয়ে তার ব্যাট থেকে আসে ২৩২ রান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১৫ উইকেট। এখন পর্যন্ত চারবার এ সম্মাননা পেলেন অস্ট্রেলিয়ান এই নারী ক্রিকেটার।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ওয়ানডে বিশ্বকাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!